প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জেতে না ব্রাজিল

বিশ্বকাপ মিশন ড্র দিয়ে শুরু করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে সমতায় থেকে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে হার এড়াতে সক্ষম হয় সেলেসাওরা।

তবে এই ড্রয়ের পর ব্রাজিলের সামনে উঠে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান। বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই শিরোপা জিততে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

এবারের আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনবার ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের সঙ্গে ১-১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিল তারা। কিন্তু এই তিন আসরের কোনোটিতেই বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি সেলেসাওদের।

১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে। ১৯৭৮ সালে তৃতীয় স্থান অর্জন করলেও শিরোপার নাগাল পায়নি। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২—প্রতিটি আসরেই প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল দলটি। পরবর্তীতে সেই পাঁচ আসরেই বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় তারা।

তাই মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমর্থকদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হলেও ইতিহাস বদলে নতুন অধ্যায় লেখার সুযোগ এখনো রয়েছে ব্রাজিলের সামনে।

উল্লেখ্য, গত ৯২ বছরে ব্রাজিল কোনো বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top