জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে, যা ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।
এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল নিজেই জানান, ভিডিওতে থাকা নারীটি তার বান্ধবী, এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পেয়েছিলেন সাইদুর রহমান পাভেল, ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেন তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে শুরু হয় তার অভিনয়-জীবন, তবে ক্যারিয়ারে আসল মোড় আসে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে। এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

