দেশের বাজারে আজ শুক্রবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। গত শনিবার নির্ধারিত এই দামেই আজও ভরিপ্রতি সোনা বিক্রি হচ্ছে, নতুন করে কোনো সমন্বয় হয়নি।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় গত শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়। টানা তিন দফা দরপতনের পর এই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয় ২২ ও ২১ ক্যারেটের সোনায়, ১৮ ক্যারেটে বাড়ে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে বাড়ে ৭৫৮ টাকা।
শনিবারের আগের দিন অর্থাৎ গত শুক্রবার সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের দাম দাঁড়ায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম হয় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে গত ৯ সেপ্টেম্বরও সোনার দাম কমেছিল। ওই দিন ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে দাম দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়।
সবচেয়ে আগে, গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর দামে ২২ ক্যারেটের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দাম হয় ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়।

