রাজধানীর তিন স্থানে ফের ককটেল বিস্ফোরণ

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পরই সন্ধ্যায় আরও দুটি স্থানে একই ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথকভাবে এই বিস্ফোরণ দুটি ঘটে। তিনটি ঘটনার কোনোটিতেই তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মালিবাগের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top