কিউএ গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট কৃষিবিদ জয়নুল আবেদিন আর নেই

কিউএ গ্রুপের কর্ণধার এবং বিশিষ্ট কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কিউএ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন স্যার ছিলেন একজন দূরদর্শী নেতা, অনুপ্রেরণাদাতা এবং আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক। কৃষি এবং ব্যবসায় তার অসামান্য অবদান এবং দিকনির্দেশনা আমরা চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’

আরও বলা হয়, ‘তার প্রয়াণ পরিবারসহ সমগ্র প্রতিষ্ঠানের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top