গণভোটের রায় প্রত্যাখ্যানের কোনো নজির নেই বিশ্ব ইতিহাসে: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর দীর্ঘ পথযাত্রা কর্মসূচি সামনে রেখে বৃহস্পতিবার ১১ দলীয় জাতীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পরিবেশে পরিচালিত হবে। তবে হাজার হাজার মানুষের অংশগ্রহণ থাকায় নির্ধারিত সময়সূচি বা চলাচলের ক্ষেত্রে সামান্য ব্যত্যয় ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মসূচি ঘিরে কেউ যেন ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ পণ্ড করার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করেন গোলাম পরওয়ার। পাশাপাশি লংমার্চ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সোসাইটি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এদিন গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির বিশ্বের ইতিহাসে কোথাও নেই। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। মেজরিটির শক্তি প্রয়োগ করে সবকিছু করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top