ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গরুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই বছর বয়সী গরুটির মালিকের অভিযোগের ভিত্তিতে কানুভাই গোন্ডালিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে রাখা এক যুবকের ভিডিও অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশকে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে।
রাজকোটের এক গ্রামের বাসিন্দা ও স্থানীয় গবাদি পশু পালনকারী মেরখিভাই ছাবড়ার অভিযোগ থেকে জানা যায়, হঠাৎ একদিন তিনি লক্ষ্য করেন তাঁর গরুটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে শ্মশানের কাছাকাছি গিয়ে হতবাক হয়ে যান তিনি। তাঁর দাবি, সেখানে গরুটিকে ধরে এনে তার সঙ্গে অশালীন আচরণ করতে দেখেন তিনি কানুভাই গোন্ডালিয়াকে। গরুর মালিককে দেখামাত্র সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।
এ ঘটনা এলাকায় জানাজানি হতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত এক যুবক জানান, কানুভাইকে ওই আচরণ করতে দেখামাত্র তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন, যা পরে তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মেরখিভাই। ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন’-এর আওতায় একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে তারা, এর আগেও তিনি এ ধরনের কোনো ঘটনায় জড়িত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সুত্রঃ সংবাদ প্রতিদিন

