২৮ আঙুল নিয়ে জন্ম নিল শিশু, যা বললেন চিকিৎসক

দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল এবং ঠোঁটকাটা নিয়ে জন্ম নিয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক মেয়ে শিশু। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা, তাদের ভাষ্যে এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও রয়েছে।

উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও লিজা বেগম দম্পতির প্রথম সন্তান এই শিশুটি, গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্ম হয় তার। বর্তমানে বাবা-মায়ের বাড়িতেই রয়েছে শিশুটি।

জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে শিশুটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্যে, এমন বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া শিশু এর আগে এলাকায় দেখা যায়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘সাধারণত একটি শিশুর হাতে-পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির মোট ২৮টি আঙুল। শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে তার ঠোঁটে সামান্য কাটা রয়েছে। এটি আল্লাহ তাআলার নিদর্শন ও সৃষ্টি। এ সৃষ্টিতে কারো হাত নেই। শিশুটির পরিবারও এ নিয়ে সন্তুষ্ট রয়েছে।’ আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘আরিফুল ইসলামের প্রথম সন্তান হিসেবে মেয়ে শিশুটির জন্ম হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top