নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাবে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ খেলার আগ্রহ শুরুতে নেপালের পক্ষ থেকেই দেখানো হয়েছিল।

তিন ম্যাচের এই সিরিজের সবকটি খেলাই অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে, যথাক্রমে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ।

গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছিলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে।’ এই সিরিজ নিয়ে সবুজ সংকেতের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুব পজিটিভলি নিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top