আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এই অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।

এ ছাড়া সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র নিয়েও চলছে অনুসন্ধান। দুদক কর্মকর্তারা অবশ্য স্পষ্ট করে বলছেন, এখন পর্যন্ত এগুলো সবই অভিযোগ আকারে রয়েছে, আর এসব অভিযোগ আমলে নিয়েই তারা অনুসন্ধান শুরু করেছেন।

এই অনুসন্ধান চলাকালে আসিফ মাহমুদ দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করছে দুদক, আর এ কারণেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদকের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে, তিনি দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top